ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

লতিফ সিদ্দিকীর শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১, ২৩ নভেম্বর ২০২৬
লতিফ সিদ্দিকীর শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শুনানিতে অংশ নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন তার ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালে প্রবেশ করেন তিনি। গাড়ি থেকে নেমে সরাসরি ট্রাইব্যুনাল-২-এর এজলাসকক্ষে যান কাদের সিদ্দিকী।

এ সময় উপস্থিত সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাকে বলতে শোনা যায়, ‘এত ছবি তুলে কী হবে।’

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আবদুল লতিফ সিদ্দিকীসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। আজ আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!