ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

পরপর ৬ ককটেল বিস্ফোরণ রাজধানীর মোহাম্মদপুরে: আটক হয়নি কেউ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২৩:৪৮, ১৯ নভেম্বর ২০২৬
পরপর ৬ ককটেল বিস্ফোরণ রাজধানীর মোহাম্মদপুরে: আটক হয়নি কেউ
মোহাম্মদপুরে পরপর ছয়টি ককটেল বিস্ফোরণ ।। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে পরপর ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিস্ফোরণের পর কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তার মোড় সংলগ্ন বছিলা রোডে এ ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় দুই মোটরসাইকেল আরোহী একই স্থানে পরপর ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কাউকে আটক করাও সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!