ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

এবার আগুন লালমনিরহাটে উপজেলা বিএনপি অফিসে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২৩:৪০, ১৯ নভেম্বর ২০২৬
এবার আগুন লালমনিরহাটে উপজেলা বিএনপি অফিসে
আদিতমারী উপজেলায় বিএনপি অফিসে আগুন ।। ছবি: সংগৃহীত

অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিএনপি অফিসে আগুন দিয়েছে । আগুনে পুড়ে গেছে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা উপজেলা বিএনপি অফিস লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। এতে অফিসের সামনের অংশে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, এটি পরিকল্পিত ঘটনা। তাদের দাবি, রাজনৈতিকভাবে তাদের দমিয়ে রাখতেই এই ধরনের নাশকতা চালানো হয়েছে।

আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনার পর থেকে।

 

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!