ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
[ রাজধানী ]
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
সংগৃহীত ছবি
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ককটেল বহনকারী জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী সড়কে জর্দার কৌটায় রাখা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটাটি উদ্ধার করা হয়।
ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!