ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৭, ১৯ নভেম্বর ২০২৬
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় ভোর থেকেই আকাশ মেঘলা। সকাল থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে সকাল থেকেই আবহাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!