ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কসবায় ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪১, ১৯ নভেম্বর ২০২৬
কসবায় ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মো. আলমগীর নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহত মো. আলমগীর (৪৫) জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামের খোরশেদ আলমের ছেলে। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, মোটরসাইকেল যোগে দুই ব্যক্তি কুমিল্লা যাচ্ছিলেন। পথিমধ্যে তিনলাখপীর এলাকায় বিপরীত দিক থেকে আসা রড বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আলমগীর নামে একজন মারা যায়। এই ঘটনায় তার সাথে থাকা অপরজন আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা দিতে নিয়ে যাওয়ায় পরিচয় জানা যায়। ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। মরদেহ নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!