ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

আ.লীগের নৈরাজ্য ঠেকাতে দৌলতখানে রাত জেগে যুবদলের মহড়া

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ১৯ নভেম্বর ২০২৬
আ.লীগের নৈরাজ্য ঠেকাতে দৌলতখানে রাত জেগে যুবদলের মহড়া
দৌলতখানে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে রাত জেগে মহড়া দেন যুবদলের নেতাকর্মীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদ করতে ভোলার দৌলতখান উপজেলায় রাত জেগে মহড়া দিয়েছে যুবদলের নেতাকর্মীরা।

বুধবার রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন ও যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় যুবদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে এ মহড়া দেন।

এ সময় তারা যেকোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক অবস্থানে থাকার কথা জানান। যুবদল নেতাকর্মীরা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!