ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মালিবাগের পর এবার আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:২৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬
মালিবাগের পর এবার আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ
বিস্ফোরিত ককটেল। ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগের পর আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৃথক এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জানা গেছে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Advertisement

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। ওই ঘটনাতেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!