ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ব্রিটিশ টোব্যাকোর পুরনো ভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২১, ১০ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ টোব্যাকোর পুরনো ভবনে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর একটি পুরনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

Advertisement

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগুনের খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!