ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জানা গেল নিহতের পরিচয়, বিনিময় বাসের চালক-হেলপার আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৪, ১৫ জুন ২০২৪
জানা গেল নিহতের পরিচয়, বিনিময় বাসের চালক-হেলপার আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে ঢাকা-টাঙ্গাইল রুটের বিনিময়ে পরিবহনের বাসচাপায় নিহত মোটরসাইকেল চালকের নাম-পরিচয় জানা গেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম আক্কাস। তার বাড়ি বগুড়ায়। তিনি এসকিউ ক্যাবলস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি কাজী সাহান হক।

Advertisement

তিনি বলেন, বিনিময় পরিবহনের বাসটি ট্রাফিক সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চালক আক্কাস বাসের নিচে পড়ে যান। এরপর বাসটি তাকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!