ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বনানীতে চাপা দিয়ে টেনে নিয়ে গেলো বাস, জানা যায়নি নিহতের পরিচয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৮, ১৫ জুন ২০২৪
বনানীতে চাপা দিয়ে টেনে নিয়ে গেলো বাস, জানা যায়নি নিহতের পরিচয়
সংগৃহীত ছবি

রাজধানীর বনানীতে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। 

শনিবার বনানী ২৭ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক।

ওসি কাজী সাহান হক বলেন, শনিবার দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেল বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হঠাৎ বিনিময় পরিবহনের বাসটি মোটরসাইকেলকে চাপা দিয়ে কিছুদূর নিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এখনো নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স ৫০ থেকে ৫৫ এর মধ্যে। 

Advertisement

মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান বনানী থানার ওসি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!