পথচারী মো. শফিকুল ইসলাম বলেন, রাতে ঐ শিক্ষার্থী গুলবাগে রেললাইন পার হচ্ছিলো। এ সময় একটি ট্রেন কমলাপুরের দিকে চলে যায়। হঠাৎ কমলাপুর থেকে ছেড়ে আসা অপর একটি ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।
সিফাতের বাবা আবুল হোসেন জানান, তাদের বাসা যাত্রাবাড়ি মিরহাজিরবাগ নবীনগর এলাকায়। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসএসি পাস করে সে। রোববার তার রেজাল্ট বের হয়েছে। সন্ধ্যায় তার এক খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে ঐ এলাকায় গিয়েছিল। সংবাদ পেয়ে হাসপাতালে এসে ছেলের লাশ দেখতে পেলাম।
.png)
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।