ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার লাশ ঘরে রেখে পরীক্ষা, এসএসসিতে যে ফল পেল সেই শিক্ষার্থী 

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ১৩ মে ২০২৪
বাবার লাশ ঘরে রেখে পরীক্ষা, এসএসসিতে যে ফল পেল সেই শিক্ষার্থী 
ছবি: সংগৃহীত

বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছিল রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মেমেসিং মারমা। রোববার প্রকাশিত ফলাফলে মেমেসিং পাশ করেছে জিপিএ ৩.০৬ পেয়ে। এমন ফলাফলে আনন্দেও মধ্যে তার চোখে জল বাবা হারানোর বেদনায়।

মেমেসিং মারমা কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ার কৃষক উপাচিং মারমার মেয়ে। সেই ওয়াা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী। তার বাবা কিডনি রোগে আক্রান্ত হয়ে গত ২৬ ফেব্রুয়ারি মারা যান।

স্থানীয়রা জানান, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার দিন (২৭ ফেব্রুয়ারি) কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয় কেন্দ্রে মেমেসিং মারমার ধর্ম বিষয়ে পরীক্ষা ছিল। বাবার লাশ বাড়িতে রেখে শোকের মধ্যে ধর্ম বিষয়ের পরীক্ষায় অংশ নেয় সে।

Advertisement

মেমেসিং মারমার প্রতিবেশী চিংসুই মং মারমা জানান, গত ২৬ ফেব্রুয়ারি মেমেসিং মারমার বাবা উপাচিং মারমা মারা যান। পরের দিন মেয়েটির এসএসসি পরীক্ষা ছিল। ঘরে বাবার লাশ রেখে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে। তার ফলাফলে আমরা খুশি।

ওয়াগ্গা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল জানান, মেমেসিং মারমা ওয়াগ্গা উচ্চবিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ধর্ম পরীক্ষার আগের দিন তার বাবার মৃত্যু হয়। বাবার লাশ রেখে ওই পরীক্ষাসহ বাকি পরীক্ষায় অংশ নেয়। গতকাল প্রকাশিত ফলাফলে সে ৩.০৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমরা তার সফলতা কামনা করছি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!