ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এসএসসির ফল শুনে বাড়িতে কান্নার রোল, জানা গেল হৃদয়বিদারক ঘটনা 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২০, ১৩ মে ২০২৪
এসএসসির ফল শুনে বাড়িতে কান্নার রোল, জানা গেল হৃদয়বিদারক ঘটনা 
মোবাশ্বিরা ইসলাম মোহনা

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন মোবাশ্বিরা ইসলাম মোহনা। ফল শুনে মোহনা বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে অন্য শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠলেও রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা গ্রামে স্কুলশিক্ষক মহিরুল ইসলামের বাড়িতে নেমে এসেছে বিষাদ। কারণ ১ মাস ২২ দিন আগে না ফেরার দেশে চলে গেছেন মোহনা।

জানা গেছে, এবার নওটিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন মোবাশ্বিরা ইসলাম মোহনা। প্রকাশিত এসএসসি ফলাফলে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন মোহনা। ভাগ্যের কি নির্মম পরিহাস, পরীক্ষা দেওয়ার পরপরই মোহনার জিবের নিচে ছোট্ট সিস্ট অস্ত্রোপচার করার জন্য রাজশাহী নগরের আল আমিন নামে বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন মা-বাবা। গত ২০ মার্চ সন্ধ্যার আগে মোহনার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর চেতনা ফিরে পান মোহনা। কথাও বলেন। এরপর একজন নার্স এসে একটি ইনজেকশন দেন। তারপরই অচেতন হয়ে পড়েন মোহনা। একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। ২১ মার্চ বিকেলে জানাজা শেষে নওটিকা গ্রামে কবরস্থানে তাকে দাফন করা হয়।

ফল শুনে মোহনার মা বিলাপ করে বলছিলেন, আমার মেয়ে কলেজ দেখে গেল। নম্বরও ১ হাজার ২০০-এর বেশিই পেল। কিন্তু কলেজে ভর্তি হওয়া হলো না।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: এসএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!