শুক্রবার দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে, দুপুর ১টা ৪৭ মিনিটে হাসপাতালের কার্ডিয়াক ইউনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
.png)
তিনি আরো বলেন, আগুনে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।