শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার দুপুর ১টা ৪৭ মিনিটে ঢাকা শিশু হাসপাতালে আগুন লাগার সংবাদ আসে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে।
.png)
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুনের কারণে ঢাকা শিশু হাসপাতালের ভেতরে ধোঁয়ায় অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। সে কারণে হাসপাতালের ওপরের তলাগুলোর অনেক রোগীকে নিচে নামিয়ে আনা হয়েছে।
হাসপাতালের পঞ্চম তলায় কার্ডিয়াক বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া আগুনে হতাহতেরও কোনো সংবাদও পাওয়া যায়নি।