জানা যায় ,সোমবার রাত ২টার দিকে মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের ফজলুল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এ সময় আগুনে সেমি পাকা ৯টি ঘর,ঘরের ভেতরে থাকা নগদ টাকা, খাট, টেলিভিশন এবং ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। এতে আনুমানিক ৯০ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফজলুল হকের ছেলে মো. সোহাগ।
তিনি জানান, প্রতিদিনের ন্যায় রাত ১১টার দিকে আমরা এবং বাড়ির ভাড়াটিয়ারা শুয়ে পড়ি। পরে রাত দুইটার দিকে আগুনের তাপ অনুভূত হলে দেখি বাড়িতে আগুন লেগেছে। এ সময় ঘর থেকে বের হওয়ার সময় দেখি কে বা কারা আমাদের ঘরের বাহির থেকে ছিটকিনি লাগিয়ে রেখেছে। পরে আমাদের চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশীরা এসে দরজা খুলে দেয়। এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
.png)
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।