সোমবার দুপুর ১টার দিকে আগুন লাগে। পরে ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, দুপুর ১টার দিকে সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুন লাগার খবর আসে। ১টা ৮ মিনিটে প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ও পরে আরো ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।