ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শফিক জানান, শনিবার বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ম তলায় আগুন লাগে। এরপরই স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করেন। এর মধ্যে ফায়ার সার্ভিস পৌঁছে কাজ শুরু করলে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
তিনি জানান, সম্ভবত ওয়েল্ডিং করার সময় আগুন লাগতে পারে। তবে এর ভয়াবহতা কম ছিল। এজন্য দ্রুতই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
.png)
আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।