ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের ১৮ নম্বর সড়কের ৩৩৮/এ নং ১০ তলা ভবনের ৯ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে বারিধারা ও কুর্মিটোলা ফায়ার স্টেশনে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
.png)
পরে রাত ১১টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।