তিনি বলেন, এখানে ফায়ার সেফটি ইনসিকিউরড ছিল। এত বড় প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সেফটি আরো বেশি ভালো থাকার দরকার ছিল। বিশেষ করে এখানে ফায়ার হাইড্রেন্ট দরকার। ফায়ার হাইড্রেন্ট থাকলে এতো বেগ পেতে হতো না। আগুন নেভাতে আরো সহজ হতো।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে এসব কথা বলেন তিনি।
.png)
আবদুল মালেক বলেন, অনেক দূর থেকে পানি আনতে হয়েছে। এখানে রিজার্ভভারগুলো আরো কাছে থাকলে ভালো হতো। কাছে যেটি আছে, সেটি কিছুটা ঝুঁকিপূর্ণ।
সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীতে অবস্থিত এ চিনিকলের একটি গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে বাড়ানো হয় ইউনিট সংখ্যা। সবশেষ ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড। সোমবার রাত ১১টার দিকে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এরপর রাতভর চলে আগুন নেভানোর কাজ। এখনো আগুন নেভানোর কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।