এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বাতাসের কারণে কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না।
.png)
জানা যায়, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে কর্ণফুলী থানার ইছানগর এলাকার চিনি মিলটির গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
এর আগে, কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন মুন্সী জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ৬টি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে আরো ইউনিট বাড়ানো হয়।