ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর গুলিস্তানে ৪ তলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৩, ২৯ জানুয়ারি ২০২৪
রাজধানীর গুলিস্তানে ৪ তলা ভবনে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের নবাবপুর রোডের একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

রোববার রাত ১২টা ৫০ মিনিটের দিকে চারতলা ভবনটির দ্বিতীয় তলায় আল-আরাফা ইসলামী ব্যাংকের শাখায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ১২টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট। প্রায় সোয়া ১ ঘণ্টার প্রচেষ্টায় রাত ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিন জানান, রাত ১২টা ৫০ মিনিটে ঐ ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় ১২টা ৫৫ মিনিটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!