শনিবার বেলা ১১টার দিকে নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনটির ৭ম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শফিক জানান, বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ম তলায় আগুন লাগে। এরপরই স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করেন। এর মধ্যে ফায়ার সার্ভিস পৌঁছে কাজ শুরু করে।
.png)
তিনি আরো জানান, আগুনের ভয়াবহতা কম। সম্ভবত ওয়েল্ডিং করার সময় আগুন লাগতে পারে।