রোববার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি করা স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করে বলেন, আইফোন কেনার জন্য বাসা থেকে চুরি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান ইমন।
.png)
গ্রেফতার ইমন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির ছাত্র। গত ২৮ সেপ্টেম্বর বিকেলে মিরপুর পূর্ব মনিপুরের একটি বাড়ির দ্বিতীয় তলায় চুরির ঘটনা ঘটে। চোর ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও টাকাসহ মোট চার লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। পার্শ্ববর্তী একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইমনসহ দুইজনকে শনাক্ত করা হয়। পরে মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে ইমনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যানুযায়ী একটি স্বর্ণের ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা স্বর্ণ বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
ইমনের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি পরিবারের কাছে আইফোন কেনার টাকা দাবি করেন। কিন্তু পরিবার তাকে টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এতে তিনি ক্ষিপ্ত হন এবং চুরির পরিকল্পনা করেন। বাকিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।