বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস লঞ্চ করেছিল। ফোন দুটির দাম ছিল যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার। বর্তমানে ১০০ ডলার কমিয়ে দাম ৬৯৯ ও ৭৯৯ ডলার করেছে অ্যাপল। যা বাংলাদেশি মুদ্রায় যথাক্রমে ৭৭ হাজার ৩৭৬ ও ৮৮ হাজার ৪৪৬ টাকা।
গত ১২ সেপ্টেম্বর বহুল প্রতীক্ষিত আইফোন ১৫ সিরিজ উন্মোচন করে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এদিন রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল পার্কে আইফোন ১৫ সিরিজের পাশাপাশি, অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উন্মোচন করা হয়।
.png)
আইফোন ১৫ সিরিজের দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে। আইফোন ১৫ প্রো এর দাম ধরা হয়েছে ৯৯৯ ডলার। আর সর্বোচ্চ দাম হবে আইফোন ১৫ প্রো ম্যাক্সের। এর দাম শুরু হবে ১ হাজার ১৯৯ ডলার থেকে। আজ ১৫ সেপ্টেম্বর থেকে নতুন মডেলের আইফোন অর্ডার নেওয়া শুরু হচ্ছে। আর ২২ সেপ্টেম্বর থেকে বিশ্বের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলের বাজারে আসবে আইফোন ১৫ সিরিজ।