ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

লালবাগে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০২৩
লালবাগে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগের মদিনা মার্কেটের পাশের ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং নামক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বিকেল ৩টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও প্রাণহানির খবর জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলছে।

এর আগে, সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে লালবাগ মদিনা মার্কেটের পাশের ঐ ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

Advertisement

ভবনটি আবাসিক। তবে এখানে কারখানা ও গোডাউন রয়েছে বলে ঐ সময় জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!