ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হলের ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু!

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৮, ২০ সেপ্টেম্বর ২০২৩
হলের ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু!
নিহত কাজী ফিরোজ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের যমুনা ব্লক থেকে পড়ে এক শিক্ষার্থী মারা গেছেন। তার নাম কাজী ফিরোজ। 

বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে ব্লক থেকে পড়ে যান তিনি। সেখানে উপস্থিত অন্য ছাত্ররা তৎক্ষণাৎ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করন। 

নিহত কাজী ফিরোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক এই ছাত্রের বাড়ি গোপালগঞ্জ জেলায়। 

তার এ মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!