ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তাইওয়ানে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৩
তাইওয়ানে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৬
ছবি: সংগৃহীত

তাইওয়ানের একটি গল্ফ বল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয় জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে শতাধিক মানুষ। নিহতদের মধ্যে তিনজন দমকলকর্মী রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পিংতুং কাউন্টি সরকার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এবং সারা রাত ধরে চলা আগুনে শতাধিক লোক আহত হয়েছে, যাদের বেশিরভাগই শ্রমিক। একজন দমকলকর্মীসহ চার জন নিখোঁজ রয়েছেন।

পিংতুং অগ্নিনির্বাপন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের কারণে কারখানার ছাদের একটি অংশ ধসে পড়ে বেশ কিছু মানুষ ভেতরে আটকা পড়েছিল।

Advertisement

শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রেসিডেন্ট মর্গে থামেন এবং হাসপাতালে আহতদের দেখতে যান।

জরুরি প্রতিক্রিয়া কর্মীদের উদ্দেশে প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি তাদের কঠোর পরিশ্রমের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং দয়া করে নিরাপদে থাকুন।’

অগ্নিনির্বাপন বিভাগের একজন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, কারখানার ভেতরে সংরক্ষিত রাসায়নিক পারঅক্সাইড একটি বড় ও কয়েকটি ছোট বিস্ফোরণের কারণ হতে পারে।

সূত্র: এবিসি নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!