ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তাইওয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৫, ১৩ আগস্ট ২০২৩
তাইওয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের
ছবি: সংগৃহীত

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই-র যুক্তরাষ্ট্র সফর নিয়ে ক্ষিপ্ত হয়েছে চীন। দেশটি হুমকি দিয়েছে তাদের ‘সার্বভৌমত্ব’ রক্ষায় তাইওয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট লাই প্যারাগুয়েতে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রে ‘সংক্ষিপ্ত সফর’ করেন। তিনি রোববার নিউইয়র্ক শহরে নেমে সেখানকার ম্যানহাটনের লোটে হোটেলে ওঠেন। তবে এ বিষয়টি ভালোভাবে নেয়নি বেইজিং।

লাই নিউইয়র্কে নামার কয়েক ঘণ্টা পরই এ নিয়ে বিবৃতি দেয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে তারা কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে বলেছে, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে যে কোনো ধরনের সফরের বিরোধিতা করে চীন। লাই তাইওয়ানের স্বাধীনতার পক্ষে বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে এবং তিনি অব্যাহতভাবে সমস্যা সৃষ্টি করছেন।

Advertisement

তাইওয়ানের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট লাই কোনো আনুষ্ঠানিক সফরে যুক্তরাষ্ট্রে যাননি। এর বদলে সেখানে ট্রানজিট নিয়েছেন তিনি।  কিন্তু চীন এটিকে আনুষ্ঠানিক সফর হিসেবেই দেখছে। তিনি প্যারাগুয়ে থেকে ফেরার পথে সান ফ্রান্সিসকোতে আবারো সংক্ষিপ্ত বিরতি দেবেন।

চীন লাই-র সফরের ব্যাপারে বিবৃতিতে আরো বলেছে, তাইওয়ান চীনের স্বার্থের মূল অংশ। আর তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে কারণ তাইওয়ান স্বাধীনতা পেতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর হতে চাচ্ছে।

বিবৃতিতে দেশটি আরো বলেছে, চীন সবকিছু পর্যবেক্ষণ করছে এবং সার্বভৌমতা ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!