ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তাইওয়ানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৮, ৫ সেপ্টেম্বর ২০২৩
তাইওয়ানে ভূমিকম্প অনুভূত
ফাইল ফটো

তাইওয়ানের দক্ষিণে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে রাজধানী তাইপেই ভূমিকম্প অনুভূত হয়নি। এছাড়া তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্যও পাওয়া যায়নি।

মঙ্গলবার এ ভূমিকস্প হয়েছে বলে দ্বীপের আবহাওয়া ব্যুরো এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চিয়াই কাউন্টির হসিংগাং গ্রাম। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৮ দশমিক ৫ কিলোমিটার। 

Advertisement

প্রসঙ্গত, তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। এর ফলে এটি ভূমিকম্প প্রবণ অঞ্চল।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!