ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফের ভূমিকম্পে কাঁপলো সিলেট

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪০, ২৯ আগস্ট ২০২৩
ফের ভূমিকম্পে কাঁপলো সিলেট
ফাইল ছবি

সিলেট মহানগরীর আশপাশে ৪ দশমিক ৬ মাত্রায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ১৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যের জৈন্তাপুরে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। ভূমিকম্প হয়েছে জানতে পেরেছি। তবে মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে এখনও অবগত হইনি।

ভূকম্পন অনুভূত হওয়ায় সিলেট নগরীর বিভিন্ন এলাকার উঁচু ভবনে বসবাসরত অনেক মানুষ নিচে নেমে আসেন। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Advertisement

প্রসঙ্গত, এর আগে ১৪ আগস্ট সোমবার রাত ৮টা ৪৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রে ও সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে, সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ মাত্রা। যার উৎপত্তিস্থল ছিল আসামের মেঘালয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!