ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের সঙ্গে আঘাত হানলো ৫.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৬, ২১ আগস্ট ২০২৩
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের সঙ্গে আঘাত হানলো ৫.১ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগে বেশ বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ঘূর্ণিঝড়ের মধ্যেই  ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে।  রোববার স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সাউথ ক্যালিফোর্নিয়াযর ওজাই শহরের চার মাইল দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করছে।

ভূমিকম্পের গভীরতা ছিল ৪ দশমিক ৮ কিলোমিটার। এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে ঝড়টি মেক্সিকো অতিক্রম করেছে। এদিকে হিলারি আঘাত হানার ঠিক আগমুহূর্তেই দক্ষিণাঞ্চলীয় ওজাই শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। তবে এখনো পর্যন্ত ওই ঘূর্ণিঝড় থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

বলা হচ্ছে গত ৮৪ বছরের মধ্যে এটাই প্রথম এ ধরনের ঝড় যা যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে। এই শক্তিশালী ঝড়ের প্রভাবে লস অ্যাঞ্জেলেস এবং পাম স্প্রিংস ও ডেথ ভ্যালির মতো মরুভূমি অঞ্চলে রেকর্ড বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম ওই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সব ধরনের ফেডারেল সহায়তার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সব স্কুল ও বিমানের ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!