ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]
নারীসহ ৪ মানব পাচারকারী গ্রেফতার

বিদেশে ভালো চাকরির লোভ দেখিয়ে ঢাকায় চলতো অনৈতিক কাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮, ৪ আগস্ট ২০২৩
বিদেশে ভালো চাকরির লোভ দেখিয়ে ঢাকায় চলতো অনৈতিক কাজ
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত থেকে মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছে আটক থাকা দুই নারীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- রোস্তম আলী ওরফে সৈকত, হাজেরা বেগম, সোহেল মিয়া, বাইজিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে খিলক্ষেতের লেকসিটি সোসাইটির একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার র‍্যাব-১ এর সিনিয়র এএসপি মো. পারভেজ রানা জানান, গোপন খবরের ভিত্তিতে জানা যায়- খিলক্ষেত থানাধীন লেকসিটি সোসাইটির বাসন্তি বিল্ডিংয়ের ১৪ তলার এনএ/২ রুমে মানব পাচারকারী চক্রের কয়েকজন সদস্য রয়েছে। পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারীকে আটকে রেখেছে তারা। পরে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় দুইজন নারীকে উদ্ধার করা হয়। এছাড়া ৬টি মোবাইল, ৮টি সিম কার্ড এবং ৬ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা পরস্পর যোগসাজসে দেশের বিভিন্ন স্থান থেকে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের ফাঁদে ফেলে। এরপর তাদের ঢাকাসহ বিভিন্ন স্থানে আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করে।

আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি পারভেজ রানা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!