ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে ৩ স্ত্রী রেখেও ‘বিয়ের প্রলোভনে’ তরুণীকে ধর্ষণ করেন রাজিব

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪, ৩১ জুলাই ২০২৩
ঘরে ৩ স্ত্রী রেখেও ‘বিয়ের প্রলোভনে’ তরুণীকে ধর্ষণ করেন রাজিব
গ্রেফতার রাজিব হোসেন

সাতক্ষীরার দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর রাজিব হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাজিব হোসেন দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের প্রয়াত আব্দুল আজিজের ছেলে।

গত শনিবার (২৯ জুলাই) রাতে মেহেরপুর সদরের নতুন মদনাডাঙ্গা গ্রামের ভিকটিম তরুণী বাদী হয়ে রাজিবকে আসামি করে দেবহাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে রাতেই সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, মামলার আসামি রাজিব হোসেন বিবাহিত। বাড়িতে তার তিনটি স্ত্রী রয়েছে। দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে একাধিক মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের সঙ্গে শারিরীক সম্পর্ক স্থাপনসহ প্রতারণা করে আসছিলেন তিনি।

Advertisement

ওসি বাবুল আক্তার আরো জানান, গত বৃহস্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাতে মেহেরপুর সদরের বাসিন্দা ওই তরুণীকে বিয়ের প্রলোভনে একটি পরিত্যক্ত ক্লাবে নিয়ে রাতভর ধর্ষণ করেন রাজিব হোসেন। পরদিন সকালে ওই তরুণীকে সাতক্ষীরা শহরের একটি পেট্রল পাম্পের সামনে ফেলে আসেন তিনি।

পরে ওই তরুণী পার্শ্ববর্তী ডিবি কার্যালয়ে গিয়ে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন এবং পরবর্তীতে দেবহাটা থানায় মামলা দায়ের করলে রাজিব হোসেনকে গ্রেফতার করা হয়। রাজিবকে আদালতের মাধ্যমে কারাগারে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা-নীরিক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!