সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার বাগাদি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঐ ইউনিয়নের বাসিন্দা।
মামলার সূত্রে জানা যায়, স্বামী অসুস্থ থাকার কারণে প্রায় সময় বনজ ওষুধের জন্য পার্শ্ববর্তী গোলাপ খানের বাড়িতে যান ঐ গৃহবধূ। গত ৪ জুলাই রাত ৯টার দিকে অভিযুক্ত বাশার গৃহবধূর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করেন। পরে গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় বাশার পালিয়ে যান।
.png)
গৃহবধূর ছেলে জানান, স্থানীয়রা বিষয়টি ৪ দফা সালিস করেও সমাধান না করতে পারায় মামলাটি করতে বিলম্ব হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসিন আলম জানান, মামলা দায়েরের পর বাশারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।