ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ২৪ জুলাই ২০২৩
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সাজ্জাত কবির মজুমদার গ্রেফতার।ছবি: ডেইলি বাংলাদেশ

শিশু অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০ বছর ধরে পলাতক আসামি মো. সাজ্জাত কবির মজুমদারকে গ্রেফতার করেছে র‌্যাব। 

রোববার ঢাকার বাড্ডার মেরুল এলাকা থেকে র‌্যাব-৩ এর সহায়তায় সাতক্ষীরা ক্যাম্পের র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে।  তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানায়।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার আল মাহমুদ জানান, গ্রেফতারকৃত আসামি মো. সাজ্জাত কবির মজুমদার ১৯৯৮ সালে চট্রগ্রাম বন্দর এলাকা থেকে ১টি শিশুকে অপহরণ করে। এক পর্যায়ে অপহৃত শিশুকে নিয়ে ট্রেনে করে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্র্রাম রেলওয়ে পুলিশ অপহৃত শিশুটিকে উদ্ধার করে। একইসঙ্গে অপহরণকারী মো. সাজ্জাত কবিরকে গ্রেফতার করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত আসামি মো. সাজ্জাত কবির মজুমদারকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

Advertisement

জামিন পাওয়ার পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাম পরিবর্তন করে প্রায় বিশ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান আসামি মো. সাজ্জাত কবির মজুমদার। গোপন তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!