গ্রেফতার আমির সরদার বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামে বাসিন্দা।
র্যাব-১২, সিপিসি-২ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে।
.png)
র্যাব জানায়, সম্প্রতি গৌরনদীতে এক প্রতিবন্ধী বাবার ৬ বছরের শিশু নির্মমভাবে গণধর্ষণের শিকার হয়। গৌরনদী থানায় এ ব্যাপারে ২৫ জুলাই মামলা হয়। এরপর থেকেই আমির সরদার বরিশাল থেকে পালিয়ে পাবনার সাঁথিয়ায় চলে আসেন। ঐ শিশু গণধর্ষণের ঘটনার অপর দুই আসামিকে এর আগে র্যাব-৮ গ্রেফতার করেছে।
র্যাব-১২, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান জানান, গ্রেফতারকৃত আসামিকে বরিশালে গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে।