ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মাদক নিয়ে রাজধানীতে এসে দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৭, ১২ জুলাই ২০২৩
মাদক নিয়ে রাজধানীতে এসে দুই যুবক গ্রেফতার
গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী। ছবি- ডেইলি বাংলাদেশ

৯৮ কেজি গাঁজার চালান নিয়ে রাজধানীতে প্রবেশের পর যাত্রাবাড়ী থানার কাজলা থেকে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার দুজন হলেন— আব্দুর রাজ্জাক (৩৫) ও মো. আফসার (২৮)। তাদের কাছ থেকে ৯৮ কেজি গাঁজা ও একটি মিনিট্রাক উদ্ধার করা হয়েছে।

বুধবার র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কাজলা এলাকায় মঙ্গলবার (১১ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা আব্দুর রাজ্জাক ও তার অন্যতম সহযোগী মো. আফসারকে ৯৮ কেজি গাঁজা ও একটি মিনিট্রাকসহ গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতার রাজ্জাক মাদক কারবারি সিন্ডিকেটের মূলহোতা। এছাড়া আফসার পেশায় একজন ট্রাকচালক হলেও মূলত তিনি রাজ্জাকের সঙ্গে মাদক পরিবহনের কাজ করেন। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গত রাতে ৯৮ কেজি গাঁজার একটি চালান নিয়ে রাজধানীতে আসার পথে র‌্যাব তাদের আটক করে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!