ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫, ২৬ মে ২০২৩
নোয়াখালীতে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলেন, উপজেরার নরোত্তমপুর গ্রামের ফজল দারোগা বাড়ির মৃত লুৎফুর রহমানের ছেলে মো. হারুন (৩৮), নকু সর্দার বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে মো. জহির আহম্মদ (৩৫), উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের দক্ষিণ অভিরামপুর গ্রামের মসজিদ বাড়ির মৃত অজি উল্যার দেলোয়ার হোসেন (৫৫), তার স্ত্রী কুসুম বেগম (৪৫) ও একই গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে আজাদ হোসেন (২৫)।  

বৃহস্পতিবার রাতে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান ও নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৪ মে) র‍্যাব উপজেলার নরোত্তমপুর গ্রামের ফজল মিয়ার পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হারুন ও জহিরকে ৯ কেজি গাঁজা এবং দুটি বিদেশি মদসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের দক্ষিণ অভিরামপুর গ্রামের মসজিদ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী কুসুম, দেলোয়ার ও আজাদাকে ১ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসব ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।   

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!