গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার মোগড়া ইউনিয়নের নিলাখাত গ্রামের আবু জাহের মিয়ার ছেলে রনি ও উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে বিজয় হোসেন পাপন।
মঙ্গলবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়। এরআগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানায়।
.png)
পুলিশ জানায়, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতে উপজেলার মনিয়ন্দ ও আজমপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ওই দুজনকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, পৃথক জায়গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে।