ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৫, ১৬ মে ২০২৩
আখাউড়ায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে ১০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পৌর শহরের মসজিদপাড়া এলাকার মো. সম্রাট, সদর উপজেলার কোড্ডা এলাকার মো. সালমান ভূইয়া, একই এলাকার মো. রুবেল চৌধুরী, শরীয়তপুরের সখিপুরের ডালকান্দি গ্রামের মো. আল-আমিন।

গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।

Advertisement

পুলিশ জানায়, গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে সোমবার বিকেলে পৌর শহরের মসজিদপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!