ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ইয়াবাসহ আটক ১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ১৪ মে ২০২৩
আখাউড়ায় ইয়াবাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ সেলিম ভূইঁয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়। আটককৃত সেলিম ভূইঁয়া কসবা উপজেলার জগন্নাথপুর গ্রামের আবুল কালামের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার ধরখার এলাকার খাসিমপুর গ্রাম থেকে এক হাজার পিস ইয়াবাসহ সেলিম ভূইঁয়াকে আটক করা হয়।

Advertisement

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!