শুক্রবার বিকেলে উপজেলার অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল (এসপি) ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে ভোররাতে হাতিবান্ধার নওদাবাস ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের আব্দুল গফুরের ছেলে।
.png)
পুলিশ জানায়, উপজেলাধীন নওদাবাস ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭.২৫ একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১৭৪ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার প্রক্রিয়া শেষ হলে লালমনিরহাট আদালতে পাঠানো হবে।