ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ২০ এপ্রিল ২০২৩
লালমনিরহাটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
ট্রেনের বগি লাইনচ্যুত -ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের মহেন্দ্রনগরে লালমনিরহাট কমিউটার-৩ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে ওই জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মহেন্দ্রনগর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম।

Advertisement

ফারুকুল ইসলাম জানান, লালমনিরহাট কমিউটার-৩ নামের ট্রেনটি দীর্ঘদিন থেকে লালমনিরহাট-কুড়িগ্রাম চলাচল করে আসছে। লাইনচ্যুত হওয়ায় ট্রেনটি এই মুহূর্তে মহেন্দ্রনগর রেলস্টেশনে রেল লাইন থেকে ছিটকে আটক হয়ে আছে। ফলে এ জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে। এরই মধ্যে লালমনিরহাট থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। যেহেতু মেইন লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তাই ঢাকা-লালমনিরহাট মূল রেলপথের সব ট্রেন চলাচল বন্ধ আছে।

তিনি আরো বলেন, কি কারণে ট্রেনটি লাইনচ্যুত হলো এখনি কিছু বলা যাচ্ছে না। তবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের তদন্ত রিপোর্ট পেলে লাইনচ্যুতের কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!