ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩১, ১৫ এপ্রিল ২০২৩
লালমনিরহাটে সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে খাইরুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় এরশাদ হোসেন নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত খায়রুল ইসলাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের অহিদুল ইসলাম ইসলামের ছেলে।

জানা যায়, স্থানীয় জুলপি মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় খাইরুল ইসলাম ও এরশাদ হোসেন সেপটিক ট্যাংকে পড়ে যান। দীর্ঘ সময় চেষ্টার পর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে খাইরুল ইসলামের মৃত্যু হয়। এরশাদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃত খায়রুল ইসলামের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!