ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে দুই তরুণীসহ তিনজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৯, ১১ জুন ২০২৩
রাজধানীতে দুই তরুণীসহ তিনজনের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই তরুণীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন- আয়শা সিদ্দিকা কথা (২৩) ও লিমা (২১) ও তারিকুল ইসলাম (২৭)।

রোববার বিকেলের দিকে দুই তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এছাড়া তারিকুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ান ৯ নম্বর রোডের একটি টিনসেড বাসা থেকে আয়েশা দিদ্দিকা কথার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। 

Advertisement

খিলগাঁও থানার এসআই সোনিয়া পারভিন জানান, রোববার বেলা পৌনে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আয়শার স্বামী গাড়িচালক ফরহাদ হোসেনের সঙ্গে গোড়ানের ঐ বাড়িতে ভাড়া থাকতেন।  

এছাড়া মুগদা জেনারেল হাসপাতাল থেকে লিমা নামে মাদকাসক্ত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঐ তরুণী এক বছর আগে সৌদি আরব গিয়েছিলেন। সেখান থেকে চার-পাঁচ মাস আগে বাংলাদেশে আসেন। থাকতেন খিলগাঁও নন্দীপাড়ায়। 

খিলগাঁও থানার ওসি মনির হোসেন মোল্লা জানান, শারীরিকভাবে অসুস্থ ছিলেন লিমা। এ কারণে তার পরিবার গত ২৭ মে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখান দুই দিন ভর্তি থাকার পর কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে পালিয়ে যান।

ওসি আরো জানান, লিমা মাদকাসক্ত ছিলেন। শনিবার সন্ধ্যায় নন্দীপাড়া এলাকায় লিমা পথচারীদের বলেন, তিনি খুব অসুস্থ অনুভব করছেন। পরে পথচারীরা তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি।

এদিকে মেরাদিয়া বনশ্রী রোডের একটি বাসা থেকে তারিকুল ইসলাম নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম আহসান উল্লাহ।

পুলিশ জানায়, তারিকুল ইসলাম অনেক আগেই এমবিএ শেষ করেছে। চাকরি খুঁজছিল, পাশাপাশি নানা কারণে হতাশায় ভুগছিল। এসব কারণে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!