তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার সকাল সাতটার দিকে তেজগাঁওয়ের এলেনবাড়ি এলাকার সড়কে থেমে থাকা গাড়িটি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।
অপূর্ব হাসান বলেন, সকালে তেজগাঁও থানায় ফোন করে জানানো হয়, একটি ব্যক্তিগত গাড়ির ভেতরে দুটি মরদেহ রয়েছে। এ তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। এ সময় ব্যক্তিগত গাড়ির ভেতর দুটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। মরদেহ দুটিতে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
.png)
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, পুরুষ ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫৩) বলে জানা গেছে। তিনি একটি সংস্থার অফিস সহায়ক ছিলেন। তার ভাই মিন্টু মোল্লা লাশটি শনাক্ত করেছেন। তবে নারীর পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।