ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাইমের পর এবার পদ্মায় ভেসে উঠলো গলিবের মরদেহ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪, ১১ জুন ২০২৩
সাইমের পর এবার পদ্মায় ভেসে উঠলো গলিবের মরদেহ
রিফাত খন্দকার গলিব

রাজশাহী নগরীর ডিসি বাংলো সংলগ্ন শ্রীরামপুর টি-বাঁধের অদূরে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ আরেক তরুণ রিফাত খন্দকার গলিবের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলের পাশেই রিফাত খন্দকার গলিবের মরদেহ ভেসে উঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠান। এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে সারোয়ার সাইমের মরদেহ উদ্ধার করা হয়। 

জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাদের না পেয়ে উদ্ধার অভিযান প্রথম দিনের মতো শেষ করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরদিন রোববার ভোরে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহটি উদ্ধার করেন। এরপর নিখোঁজ গলিবকে খুঁজতে অভিযানে নামেন ফায়ার সার্ভিস কর্মীরা। অভিযান চলাকালেই ভেসে উঠে গালিবের মরদেহ।

Advertisement

ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, সকালেই সারোয়ার সাইমের ও দুপুর ১২টার দিকে গালিবের মরদেহ উদ্ধার হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!