ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রায়েরবাজারে লেকের পানিতে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩১, ৩ জুন ২০২৩
রায়েরবাজারে লেকের পানিতে ২ শিশুর মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু মারা গেছেন। 

শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ঐ দুই শিশুর মরদেহ উদ্ধার করে। প্রাথমিক শিশুদের নাম-পরিচয় জানা জায়নি।

মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বিকেলে দুই শিশু রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে বিকেল ৫টায় স্থানীয়রা উদ্ধার করে দুই শিশুকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ওসি আরো বলেন, শিশু দুটির নাম ও পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য শিশু দুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!